ঢাকাSunday , 3 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিরিয়ার সামরিক স্থাপনায় ইসরায়েলের হামলা

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে একটি সামরিক স্থাপনায় ভূমি থেকে ভূমিতে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্রের হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার রাতে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে সিরিয়ার সরকারি টেলিভিশন চ্যানেল।
এতে জানানো হয়েছে, হামলায় ক্ষয়ক্ষতি হয়েছে।তবে দুটি ক্ষেপণাস্ত্র আকাশে ধ্বংস করা হয়েছে।হামলায় ওই ঘাঁটিতে ‘বস্তুগত ক্ষতি’হয়েছে বলা হলেও ক্ষয়ক্ষতির পরিমাণ পরিষ্কার হওয়া যায়নি। ইসরায়েলি সামরিক বাহিনী হামলার বিষটি নিশ্চিত করেনি।
যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক গোষ্ঠী সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, এর আগে দামেস্কের কাছে বিস্ফোরণ ঘটেছিল।ওই বিস্ফোরণের সম্ভাব্য কারণ ইসরায়েলি ক্ষেপণাস্ত্র।
সিরিয়ান অবজারভেটরির প্রধান রামি আব্দেল রহমান বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, দামেস্কের কয়েক কিলোমিটার দক্ষিণে এল-কিসওয়াহ এলাকায় হামলাটি চালানো হয়েছে।হামলায় একটি অস্ত্রের গুদাম ধ্বংস হয়েছে।তবে অস্ত্র গুদামটি কাদের মালিকানাধীন তা তার গোষ্ঠী জানেনা বলে জানিয়েছেন রামি।
সিরিয়ায় এর আগে কয়েকবারই অস্ত্র গুদামে হামলা চালিয়েছে ইসরায়েল। সিরিয়ার লেবাননি মিত্র হিজবুল্লাহর কাছে অস্ত্র সরবরাহ প্রতিরোধ করতে ওইসব হামলা চালানো হয়েছিল বলে দাবি ইসরায়েলের।