ঢাকাSunday , 3 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গ্রাম পুলিশদের সুযোগ-সুবিধা বাড়াতে রুল

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : সারা দেশের ৪৬ হাজার গ্রাম পুলিশকে কেন চতুর্থ শ্রেণির সরকারি কর্মচারীর সমান সুযোগ-সুবিধা দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
রোববার বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
আদালতে গ্রাম পুলিশদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব। এর আগে ধামরাইয়ের লাল মিয়া ও রাজবাড়ীর উজ্জ্বলসহ ৪৬ হাজার গ্রাম পুলিশ হাইকোর্টে রিট দায়ের করেন করেন।