ঢাকাSunday , 3 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডিপ্লোমা মেডিক্যাল এডুকেশন বোর্ড চালুর দাবি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ডিপ্লোমা মেডিক্যাল এডুকেশন বোর্ড চালুসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন করেছে বেকার অ্যান্ড প্রাইভেট সার্ভিসেস মেডিক্যাল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন ও বেকার ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন। রোববার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে এ দাবি করে সংগঠনটি।
সংগঠনের সভাপতি শফিকুল ইসলাম তাদের দাবি তুলে ধরে বলেন, অবিলম্বে ডিপ্লোমা মেডিক্যাল এডুকেশন বোর্ড চালু করতে হবে। বেকার মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের সরকারি চাকরিতে নিয়োগ প্রদান ও নতুন পদ সৃষ্টি করা সহ-কারিগরী শিক্ষাবোর্ড পরিচালিত মেডিক্যাল টেকনোলজি ও ফার্মাসি কোর্স অবিলম্বে বন্ধ করতে হবে।
‘বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ ও ফার্মেসি কাউন্সিল পরিচালিত মেডিক্যাল টেকনোলজি ও ফার্মাসি কোর্স আগের মতো চার বছর বহাল করতে হবে। বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠানে বেকার মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পদে বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ ও ফার্মেসি কাউন্সিলের সনদধারীদের নিয়োগের নীতিমালা দ্রুত বাস্তবায়ন করতে হবে।’ মানববন্ধনে শতাধিক মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট উপস্থিত ছিলেন।