বরিশাল প্রতিনিধি : প্রায় ৫০০ যাত্রী নিয়ে বরিশালের হিজলায় মেঘনা নদীর একটি ডুবোচরে আটকে পড়েছে এম. ভি. গ্রীন লাইন-২ নামের একটি নৌযান।
আজ শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে হিজলার ধূলখোলা লঞ্চঘাট সংলগ্ন ডুবোচরে আটকে পড়ে। এতে ৫০০ যাত্রী ছিল।
বরিশাল বিআইডব্লিউটিএ-এর নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপপরিচালক আজমল হুদা মিঠু জানান,যাত্রীদের উদ্ধারে এমভি রাজপাখি, এমভি জনতা ও এমভি সোনালী নামের তিনটি লঞ্চ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
তিনি বলেন, নৌযানটি সকাল সাড়ে ৮টায় যাত্রী নিয়ে ঢাকার সদরঘাট থেকে বরিশালের উদ্দেশে ছেড়ে আসে। বিকাল সাড়ে ৩টায় যাত্রী নিয়ে আবার ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল।

