ঢাকাFriday , 1 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আর্জেন্টিনার সাবমেরিনের নাবিকদের উদ্ধার অভিযান পরিত্যাক্ত

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : ৪৪ নাবিক নিয়ে নিখোঁজ সাবমেরিনের নাবিকদের উদ্ধার অভিযান পরিত্যাক্ত বলে ঘোষণা করেছে আর্জেন্টিনার নৌবাহিনী। বৃহস্পতিবার দেশটির নৌবাহিনীর মুখপাত্র এনরিক বালবি এ তথ্য জানিয়েছেন। এনরিক বলেছেন, ‘সর্বোচ্চ চেষ্টার পরও সাবমেরিনের অবস্থান চিহ্নিত করা সম্ভব হয়নি।’
এআরএ সান হুয়ান নামের ওই সাবমেরিনটির সঙ্গে সর্বশেষ গত ১৫ নভেম্বর যোগাযোগ হয়েছিল।দক্ষিণ আমেরিকার উশুআইয়া নামের এলাকায় অবস্থানকালে ক্যাপ্টেন জানিয়েছিলেন, তার সাবমেরিনের ইলেকট্রিক্যাল সমস্যা হয়েছে। আর্জেন্টিনার নৌবাহিনীর পক্ষ থেকে সাবমেরিনটিকে তার মিশন সংক্ষিপ্ত করে দ্রুত ঘাঁটিতে ফিরে আসতে বলা হয়। এরপরই সাবমেরিনটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
ক্যাপ্টেন বালবি জানিয়েছেন, ক্রুদের উদ্ধারের জন্য যে সময়সীমা নির্ধারিত করা হয়েছিল উদ্ধার অভিযান তার দ্বিগুন সময় ধরে পরিচালিত হয়েছে। সাবমেরিনটির কোনো ধ্বংসাবশেষও পাওয়া যায়নি। উদ্ধার অভিযানের ধরণও এখন পরিবর্তিত হয়েছে। নাবিকদের আশা ছেড়ে দিয়ে এখন জাহাজের ধ্বংসাবশেষের খোঁজ চালাচ্ছে অভিযানে যুক্ত একাধিক সাবমেরিন ও নৌযান।