ঢাকাFriday , 1 December 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

টিলারসনকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা হোয়াইট হাউসের

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে হোয়াইট হাউস। টিলারসনকে সরিয়ে তার স্থলে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এর পরিচালক মাইক পম্পিউকে বসানোর সম্ভাবনা রয়েছে। হোয়াইট হাউসের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
বৃহস্পতিবার রাতে বিবিসির এক প্রতিবেদনে এ খবর প্রকাশিত হয়েছে। এদিকে নিউইয়র্ক টাইমস জানায়, আগামী এক সপ্তাহের মধ্যে এ পরিবর্তন আসতে পারে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, অবশ্য সম্প্রতি ট্রাম্পের প্রাক্তন উপদেষ্টা বলেছিলেন,পম্পিউ এর মতো কেউ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসলে তা খুব ভাল খবর হতো। মাইক পম্পিউ প্রেসিডেন্ট ট্রাম্পের খুবই অনুগত।
মার্কিন শীর্ষ তেল কোম্পানি এক্সন মোবিলের প্রাক্তন চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেক্স টিলারসন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেন গত ফেব্রুয়ারিতে। রেক্সের জন্ম ১৯৫২ সালের ২৩ মার্চ। তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বন্ধু।