ঢাকাThursday , 30 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আগামী সপ্তাহে পদত্যাগপত্র প্রত্যাহার করবেন সাদ হারিরি

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি বলেছেন, পরিস্থিতি ভালো থাকলে আগামী সপ্তাহে তিনি তার পদত্যাগপত্র প্রত্যাহার করতে পারেন।
হারিরির কার্যালয় থেকে মঙ্গলবার রাতে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আপনারা যেমনটি জেনেছেন যে, সবকিছু ইতিবাচকভাবে চলছে এবং যদি এভাবে চলে তাহলে লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন ও সংসদ স্পিকার নাবিহ বেরিকে সঙ্গে নিয়ে ইনশাল্লাহ আগামী সপ্তাহে পদত্যাগপত্র প্রত্যাহার করব।’
এর আগে, গতকাল লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন বলেছেন, ‘সাদ হারিরি অবশ্যই প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।’
এদিকে, সাদ হারিরির একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ফ্রান্সে অবস্থানরত পরিবারকে দেখার জন্য প্রধানমন্ত্রী লেবানন থেকে প্যারিসে গেছেন এবং তিনি পরিবারের সঙ্গে সেখানে কয়েকদিন থাকবেন।
গত ৪ নভেম্বর সাদ হারিরি সৌদি আরবে গিয়ে আকস্মিকভাবে তার পদত্যাগের ঘোষণা দেন। এ ঘটনায় মধ্যপ্রাচ্যের রাজনীতিতে তোলপড়া শুরু হয়।
সাদ হারিরির পদত্যাগের জন্য লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন ও হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ সৌদি আরবকে দায়ী করেন। তারা বলেছেন, লেবাননে আগ্রাসন চালানোর জন্য রিয়াদ হারিরিকে পদত্যাগে বাধ্য করেছে।