ঢাকাTuesday , 28 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বান্ধবী মেগানকেই বিয়ে করছেন প্রিন্স হ্যারি

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের প্রিন্স হ্যারি তার বান্ধবী মার্কিন অভিনেত্রী মেগান মারকলকেই বিয়ে করতে যাচ্ছেন। আগামী বছরের বসন্তে তাদের বিয়ে হবে বলে সোমবার রাজপরিবার থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয়েছে।
সোমবার ব্রিটিশ রাজপরিবারের বিবৃতির বরাত দিয়ে বিবিসি এ কথা জানিয়েছে। বিয়ের পর হ্যারি-মেগান বসবাস করবেন লন্ডনের কেনসিংটন প্রাসাদের নটিংহ্যাম কটেজে।
ব্রিটিশ রাজপরিবারের পঞ্চম উত্তরসূরি প্রিন্স হ্যারি ২০১৬ সাল থেকে মেগানের সঙ্গে চুটিয়ে প্রেম করে আসছেন। এ মাসের শুরুতে গোপনে তাদের বাগদান হয়।
প্রিন্স হ্যারির বাবা প্রিন্স চার্লস টুইটারে দেওয়া ঘোষণায় বলেন, তিনি তার সন্তানের বিয়ের খবর সবাইকে জানাতে পেরে ‘রোমাঞ্চিত’। মেগানের বাবা-মা তাদের আশীর্বাদ জানিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
প্রাথমিকভাবে রানি ও তার ‘পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা’ বাগদানের বিষয়টি জানতেন বলে উল্লেখ করে চার্লস বলেন, লন্ডনে তাদের বাগদান অনুষ্ঠিত হয়।
এদিকে হ্যারির বাবা প্রিন্স অব ওয়েলস ও ডাচেস অব কর্নওয়ালস এর সরকারি বাসভবন থেকে এক ঘোষণায় বলা হয়, হ্যারি-মারকলের বিয়ের দিন-তারিখ সম্পর্কে যথা সময়ে জানানো হবে।
বাকিংহাম প্যালেসের একজন মুখপাত্র জানিয়েছেন, রানি এলিজাবেথ ও প্রিন্স ফিলিপ শুভকামনা জানিয়েছেন হ্যারি-মেগানকে। হ্যারির বড় ভাই প্রিন্স উইলিয়াম ও তার স্ত্রী ডাচেস অব কেমব্রিজ কেট মিডলটন বলেছেন, হ্যারি-মেগানের বিয়ের ঘোষণায় তারা আনন্দিত।