ঢাকাTuesday , 28 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পদ্মা সেতুর রেল প্রকল্পে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সহায়তা শুরু

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : প্রাথমিকভাবে ১৭ জনকে ক্ষতিপূরণের চেক দেওয়ার মাধ্যমে বাংলাদেশ রেলওয়ে পদ্মা সেতু রেলসংযোগ প্রকল্পে (পিবিআরএলপি) ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সহায়তা কার্যক্রম শুরু করেছে। শরীয়তপুরের জাজিরার নাওডোবা হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সোমবার আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
মঙ্গলবার প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা ডরপ-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বাংলাদেশ সেনাবাহিনীর কনস্ট্রাকশন সুপারভিশন কনসালট্যান্ট (সিএসসি) ও বাংলাদেশ রেলওয়ের সহযোগিতায় প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা ডরপ ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে চেক হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করে।
পিবিআরএলপির প্রকল্প পরিচালক ও অতিরিক্ত সচিব প্রকৌশলী গোলাম ফখরুদ্দিন আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আমজাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন সিএসসির প্রধান সমন্বয়ক মেজর জেনারেল আবু সাঈদ মো. মাসুদ।
কর্নেল সাঈদ আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে প্রকল্পের চিফ রিসেটেলমেন্ট কর্মকর্তা এ এম সালাহ উদ্দীন, ডরপ এর প্রতিষ্ঠাতা ও বাংলাদেশের প্রথম গুসি আন্তর্জাতিক শান্তি পুরস্কার বিজয়ী এ এইচ এম নোমান, ক্ষতিগ্রস্ত মো. বাবুল মোল্লা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমন্বিতভাবে কাজ করে পুনর্বাসন কার্যক্রমকে সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে। দারিদ্র্য বিমোচনে সরকারি প্রতিশ্রুতি ত্বরান্বিত করতে দেশজ পরিকল্পনায় পাবলিক পুয়র প্রাইভেট পার্টনারশিপের (পিপিপিপি) মাধ্যমে পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। তাহলেই এসডিজি বাস্তবায়নে সমাজ ব্যবস্থায় বৈষম্যহীন পথ রচনা হবে। বক্তারা ক্ষতিগ্রস্তদের জীবনমান উন্নয়নে সংযোগ তৈরি করার পাশাপাশি একটি দেশীয় সমন্বিত পুনর্বাসন নীতিমালা প্রণয়ন করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে জানানো হয়, সিএসসির তত্ত্বাবধানে ডরপ পিবিআরএলপি পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়ন করছে। ঢাকা হতে মাওয়া হয়ে ভাঙ্গা পর্যন্ত প্রথম ধাপের প্রকল্পে ৮২.৩৫ কিলোমিটার রেলপথে ক্ষতিগ্রস্ত ৩৫৪৮ পরিবার রয়েছে। প্রকল্পটিতে ৩৫৮.৪১ হেক্টর জমি অধিগ্রহণ করা হবে। ২০২১ সালের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যে কাজ চলছে।
ডরপ প্রকল্প এলাকায় ক্ষতিগ্রস্তদের আর্থ-সামাজিক অবস্থা জরিপসহ জেলা প্রশাসন কর্তৃক প্রদত্ত নগদ ক্ষতিপূরণ প্রাপ্তিতে সহায়তা, বাংলাদেশ রেলওয়ে প্রদত্ত পুনর্বাসন সুবিধা হস্তান্তর, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং দুস্থ ও দরিদ্রদের জীবিকায়ন পুনস্থাপন প্রশিক্ষণ সহায়তা প্রদান করছে।
উল্লেখ্য, প্রকল্পে ক্ষতিগ্রস্তরা ১৯৮২ সালে ভূমি অধিগ্রহণ আইনের আওতায় জেলা প্রশাসক থেকে ক্ষতিপূরণ পেয়েছেন।