ঢাকাMonday , 27 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিরিয়ায় বিমান হামলায় নিহত ২৩

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় বিদ্রোহীদের দখলকৃত এলাকায় বিমান হামলায় কমপক্ষে ২৩ জন নিহত হয়েছে। রাজধানী দামেস্কের বাইরে ইস্টার্ন ঘোউতা এলাকায় এ হামলা চালানো হয়েছে বলে রোববার জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।
যুক্তরাজ্যভিত্তিক সংস্থাটি জানিয়েছে, ওই এলাকায় সিরিয়ার সরকারি বাহিনী বিমান হামলার পাশাপাশি গোলন্দাজ ইউনিট হামলা চালিয়েছে।হতাহতদের মধ্যে শিশুও রয়েছে।
সংস্থাটির প্রধান রামি আব্দেল রহমান বলেছেন, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। কারণ আহতদের অবস্থা গুরুতর। নিহতদের মধ্যে কমপক্ষে চার শিশু রয়েছে।
চলতি বছরের প্রথম দিকে ইস্টার্ন ঘোউতাকে নিরাপদ এলাকা বলে ঘোষণা করেছিল রাশিয়া, ইরান ও তুর্কি। তুরস্কের সংবাদমাধ্যশ আনাদলু অবশ্য জানিয়েছে, বিদ্রোহীদের দখলকৃত আবাসিক এলাকা দৌমা, মিসরাবা, ইন তারমা, মেদিরা ও হারাস্তায় হামলা চালানো হয়েছিল।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছেন, দুই সপ্তাহ আগে বিদ্রোহীদের দখলকৃত এলাকায় অভিযান শুরু করে সিরিয়ার সরকারি বাহিনী। এরপর থেকে এ পর্যন্ত ১২০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে।