ঢাকাSunday , 26 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পিলখানায় ঘটেছে মাস কিলিং : হাইকোর্ট

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : পিলখানায় ৫৭ জন সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছে; এই যে হত্যাকাণ্ড, স্বাধীনতা যুদ্ধেও এত সেনা কর্মকর্তা নিহত হয়নি। এটা ছিল মাস কিলিং (গণহত্যা)। আমরা হারিয়েছি আমাদের সুর‌্য সন্তানদের।
রোববার বেলা ১০টা ৫৫ মিনিটে বিচারপতি মো. শওকত হোসেনের নেতৃত্বাধীন তিন সদস্যের বিশেষ বেঞ্চে মামলাটির রায় পড়া শুরু হলে প্রারম্ভিক বক্তব্যে আদালত এ বক্তব্য রাখেন। বেঞ্চের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার।
আদালত বলেন, এটি আমাদের দেশের ফৌজদারী অপরাধের একটি ঐতিহাসিক মামলা। ৩০ ঘণ্টায় এত সেনা কর্মকর্তা হত্যা করা হয়েছে, যা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। রাষ্ট্রের স্থিতিশীলতা বিনষ্ট করার জন্য একটি ষড়যন্ত্রের অংশ হিসেবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়। এই হত্যাকাণ্ডের শুধু বিচার করলেই হবে না, প্রতীয়মান হতে হবে ন্যায়বিচার হয়েছে।