ঢাকাWednesday , 22 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

১১ আরোহী নিয়ে মার্কিন নৌবাহিনীর বিমান বিধ্বস্ত

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি পরিবহন বিমান বুধবার ১১ আরোহী নিয়ে জাপানের ওকিনাওয়া দ্বীপের দক্ষিণ-পূর্বে ফিলিপাইনের জলভাগে বিধ্বস্ত হয়েছে।
যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের পক্ষ থেকে বলা হয়েছে, ওকিনাওয়া দ্বীপ থেকে মার্কিন রণতরি ইউএসএস রোনাল্ড রিগানের উদ্দেশে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। সপ্তম নৌবহর কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘ইউএসএস রোনাল্ড রিগান তল্লাশি ও উদ্ধারাভিযান শুরু করেছে। তবে দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি।’
জাপানের প্রতিরক্ষামন্ত্রী ইতসুনোরি অনোদেরা সাংবাদিকদের বলেছেন, ইঞ্জিনে সমস্যার কারণে বিমানটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে বলে মার্কিন নৌবাহিনী তাকে অবহিত করেছে। সি-২ গ্রেহন্ড পরিবহন বিমানটি স্থল ঘাঁটি থেকে কর্মকর্তা, ডাক ও অন্যান্য পণ্যসামগ্রী নিয়ে রোনাল্ড রিগানে যাচ্ছিল।