ঢাকাSaturday , 18 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তিব্বতে ৬.৯ মাত্রার ভূমিকম্প

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : চীনের স্বায়ত্তশাসিত তিব্বত অঞ্চলে শনিবার সকালে রিখটার স্কেলে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প হয়েছে।
তিব্বতের নিইংচি প্রিফেকচারের এ ভূমিকম্প ভারতের অরুণাচল প্রদেশেও অনুভূত হয়েছে। তবে প্রাণহানি বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।  টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি অনলাইনের খবরে এ তথ্য জানানোপ হয়েছে।
চীনা ভূমিকম্প নেটওয়ার্ক কেন্দ্রের তথ্যানুযায়ী, শনিবার সকাল ৬টা ৩৪ মিনিটে (বেইজিং সময়) এ ভূমিকম্প অনুভূত হয়। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে এ ভূমিকম্পের কেন্দ্র।
প্রথম ভূমিকম্পের প্রায় দুই ঘণ্টা বাদে সকাল ৮টা ৩১ মিনিটে (বেইজিং সময়) একই এলাকায় রিখটার স্কেলে ৫ তীব্রতার আরেকটি ভূমিকম্প হয়। এর গভীরতা ভূপৃষ্ঠ থেকে ৬ কিলোমিটার গভীরে।