ঢাকাSaturday , 18 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তরুণরা প্রযুক্তি ব্যবহার করে বিশ্ব জয় করবে

Link Copied!

নাটোর প্রতিনিধি : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বাংলাদেশের তরুণরা প্রযুক্তি ব্যবহার করে বিশ্ব জয় করবে। এ লক্ষ্যে শেখ হাসিনার সরকার এলআইসিটিসহ বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। তারই ধারাবাহিকতায় সিংড়াসহ সারাদেশের ২৮ জেলায় আইসিটি পার্ক নির্মাণ করা হচ্ছে।
শনিবার নাটোরের সিংড়া গোল-ই আফরোজ সরকারি কলেজে কম্পিউটার ল্যাব উদ্বোধনকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
অধ্যক্ষ আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ছাত্রলীগ সভাপতি খালিদ হাসান, সাধারণ সম্পাদক নাজমুল হক বকুল, কলেজ শাখা সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক মুনির হোসেনসহ আইসিটি বিভাগের কর্মকতা ও শিক্ষকরা উপস্থিত ছিলেন। এসময় প্রতিমন্ত্রী ওই ল্যাবের জন্য ২৫টি ল্যাপটপ প্রদান করেন।
পরে প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক কলেজ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ আয়োজিত বানভাসী ৫ হাজার কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজসহ কৃষি উপকরণ বিতরণ করেন। এসময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ সাজ্জাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।