ঢাকাThursday , 16 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভূমি ব্যবস্থা দুর্নীতিমুক্ত করতে সরকার বদ্ধপরিকর

Link Copied!

পাবনা প্রতিনিধি : স্বচ্ছতা, জবাবদিহি ও দুর্নীতিমূক্ত ভূমি ব্যবস্থা গড়ে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বদ্ধ পরিকর বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ।
তিনি বলেন, ভূমির ওপর নারীদের শতভাগ অধিকার নিশ্চিত করা হবে। বৃহস্পতিবার পাবনার ঈশ্বরদী কাচারিপাড়ায় পৌর ভূমি অফিস ভবনের ভিত্তিপ্রস্তুর স্থাপন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী শামসুর রহমান শরীফ বলেন, প্রত্যেক মানুষের সম্পর্ক ভূমির সঙ্গে। ভূমি সেবার মধ্যে দুর্নীতির গন্ধ অনেক আগে থেকেই রয়েছে। সব বাধা অতিক্রম করে আমরা কাজ করে যাচ্ছি। ৩৩ লাখ ৬০ হাজার টাকা দিয়ে সুন্দর ভূমি ভবন নির্মিত হচ্ছে।
মন্ত্রী বলেন, ভূমি ব্যবস্থাপনাকে আধুনিকায়ন করতে বর্তমানে ইউনিয়ন ভূমি অফিস, উপজেলা ভূমি অফিস, স্যাটেলমেন্ট অফিস সর্বত্র অনলাইন ভূমি সেবা পাওয়া যাচ্ছে। ভূমিতে নারীদের অধিকার শতভাগ নিশ্চিত করা হবে।
পরে মন্ত্রী ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। যার নির্মাণ ব্যয় হবে ৩৩ লাখ ৬০ হাজার টাকা। পরে দুপুরে সাহাপুর স্কুল মোড় (আরএইচডি) থেকে আওতাপাড়া ইউএনআর ভায়া আলহাজ সানাউল্লাহ জিপিএস রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করেন।
ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরিন আক্তারের সভাপতিত্বে ভূমি মন্ত্রণালয়ের যুগ্মসচিব, ইউনিয়ন ও উপজেলা ভূমি অফিস নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক মাহবুব শাহীন, ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান, ঈশ্বরদী উপজেলা প্রকৌশলী এনামুল কবীর বক্তব্য রাখেন।