ঢাকাThursday , 16 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গভীর সমুদ্রের প্রাণীর দেহেও প্লাস্টিক!

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : সাগরের গভীরতম অঞ্চলে বাস করা প্রাণীদের পাকস্থলিতে প্লাস্টিকের সন্ধান পাওয়া গেছে। পৃথিবী নামক গ্রহটির সবচেয়ে দুর্গম অঞ্চলে প্লাস্টিকের উপস্থিতি এটাই ইঙ্গিত দিচ্ছে মানুষের তৈরি প্লাস্টিকের দূষণ সব জায়গায় ছড়িয়ে পড়েছে। যুক্তরাজ্যের নিউক্যাসল বিশ্ববিদ্যালয় পরিচালিত এক গবেষণা প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
এতে বলা হয়েছে, প্রশান্ত মহাসাগরের গভীর খাঁদ এলাকায় পাওয়া প্রাণীগুলোর দেহে কিছু দূষিত আঁশের সন্ধান পাওয়া গেছে। এগুলো সম্ভবত প্লাস্টিকের বোতল, প্যাকেট ও সিনথেটিক কাপড় থেকে এসেছে।
গবেষক দলের প্রধান ড. অ্যালান জ্যমিসন জানিয়েছেন, প্রাপ্ত ফলাফল বেশ ভীতিপূর্ণ এবং এর মানে হচ্ছে এই গ্রহের কোথাও প্লাস্টিক দূষণমুক্ত নয়।
তিনি বলেছেন, ‘এতে কোনো সন্দেহ নেই প্লাস্টিক দূষণের ব্যাপ্তি এতোটা বেশি যে যতদূর –দুর্গমই হোক না কেন কোথাও এর থেকে মুক্ত নয়।’
সাম্প্রতিক মাসগুলোতে ব্যাপক প্লাস্টিক দূষণের প্রমাণ পাওয়া যাচ্ছে। এর আগে চলতি বছরের প্রথম দিকে বিজ্ঞানীরা বিশ্বের ৮৩ শতাংশ কলের নমুনা পানিতে প্লাস্টিকে অস্তিত্ব পেয়েছেন। একই সময় ভিন্ন গবেষণায় পাথুরে লবন ও মাছে প্লাস্টিকের অস্তিত্ব পাওয়া গেছে।
১৯৫০-এর দশক থেকে এ পর্যন্ত মানুষ প্রায় ৮৩০ কোটি টন প্লাস্টিক উৎপাদন করেছে। বিজ্ঞানীরা জানিয়েছে, এর ফলে পৃথিবীর প্রায় স্থায়ী দূষণের ঝুঁকি দেখা দিয়েছে।