ঢাকাMonday , 13 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চিনি আইন স্থগিত করেছে মন্ত্রিসভা

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : বাস্তবে কার্যকরিতা না থাকায় চিনি (রাস্তাঘাট উন্নয়ন উপকর) আইন-২০১৭ এর খসড়া স্থগিত করে দিয়েছে মন্ত্রিসভা। আইনটি অনুমোদন না দিয়ে স্থগিত করায় কৃষকের ওপর থেকে করের বোঝা নেমে গেল। না হলে চিনিকল এলাকার রাস্তাঘাটের জন্য তাদের কাছ থেকে ট্যাক্স নেওয়া হতো।
সোমবার সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে আলোচনা পর্যালোচনা শেষে আইনটি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, চিনি (রাস্তাঘাট উপকর) আইনের খসড়াটি এর আগে মন্ত্রিসভায় এসেছিল, নীতিগত অনুমোদনও দেওয়া হয়। আজ চূড়ান্ত অনুমোদনের জন্য মন্ত্রিসভায় নিয়ে আসা হলে আইনের বাস্তব কার্যকারিতা নিয়ে আলোচনা পর্যালোচনা করা হয়। কিন্তু বর্তমানে এর কার্যকারিতা না থাকায় আইনটি স্থগিতের সিদ্ধান্ত হয়।
শফিউল আলম জানান, আইটি অনেক পুরান। ১৯৬০ সালে পাকিস্তান আমলের একটি অর্ডিনেন্স। আইনে বলা হয়েছে সুগারমিল এলাকায় রাস্তাঘাটের উন্নয়নের জন্য চিনিকল সংশ্লিষ্টদের কাছ থেকে উপকর নেওয়া হবে। কিন্তু বাস্তবে দেখা গেছে চিনিকল এলাকায় যেসব রাস্তাঘাট রয়েছে তার উন্নয়ন করছে স্থানীয় সরকার, পানিসম্পদ উন্নয়নসহ সরকারের বিভিন্ন সংস্থা। তাই পাকিস্তান আমলের এই আইনটি বর্তমানে কার্যকর না। তাছাড়া আইনটি অনুমোদন দেওয়া হলে চিনিকল সংশ্লিষ্ট কৃষকদের ওপর বাড়তি করের বোঝা চাপবে। কৃষকদের হয়রানির কথা চিন্তা করে আলোচনা পর্যালোচনা শেষে আইনটি চূড়ান্ত অনুমোদন না দিয়ে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। তবে, আবহাওয়া আইন-২০১৭ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।