ঢাকাSunday , 12 November 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিনহার পদত্যাগে বিচার বিভাগ ভারমুক্ত

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : প্রধান বিচারপতি ‍সুরেন্দ্র কুমার সিনহার পদত্যাগে বিচার বিভাগ ভারমুক্ত হয়েছে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রোববার দুপুরে সুপ্রিম কোর্টে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল এ মন্তব্য করেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, এস কে সিনহার পদত্যাগে বিচার বিভাগে কোনো প্রভাব পড়বে না। পদত্যাগ করা ছাড়া তার কোনো পথ খোলা ছিল না। তিনি আরো বলেন, বিচার বিভাগের কেউ যদি দুর্নীতি করে বা নৈতিকস্খলন ঘটায় তাহলে তার পদে থাকা উচিত নয়।
প্রধান বিচারপতির পদত্যাগে কোনো সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হয়নি বলেও মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল।