ঢাকাMonday , 30 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নাশকতার মামলায় জামায়াতের আমির রিমান্ডে

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মতিঝিল থানায় দায়ের করা নাশকতার একটি মামলায় জামায়াতে ইসলামীর আমির মকবুল আহমাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াছির আহসান চৌধুরী শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।
এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা এ আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। ২০১৫ সালের মতিঝিল থানা এলাকায় নাশকতার অভিযোগে মামলাটি দায়ের করে পুলিশ।
এর আগে গত ৯ অক্টোবর রাতে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে মকবুল আহমাদসহ আটজনকে গ্রেপ্তার করা হয়। এরপর গত ১০ অক্টোবর কদমতলী থানার বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় ৫ দিন এবং অস্ত্র ও বিস্ফোরক আইনের অপর মামলায় আসামিদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর গত ২১ অক্টোবর আসামিদের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়।