ঢাকাTuesday , 24 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সিপিসির ভেন্যু সিসি ক্যামেরার আওতায় থাকবে

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ঢাকায় বসতে যাচ্ছে ৬৩তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্স (সিপিসি) বা সম্মেলন।
সম্মেলনে প্রায় পাঁচ শতাধিক প্রতিনিধি অংশ নেবেন। ইতিমধ্যে সম্মেলনে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।
মঙ্গলবার সম্মেলনের ‘নিরাপত্তা, আইনশৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা’ সংক্রান্ত এক সভায় তিনি এ কথা বলেন।
ডিএমপি সদর দপ্তরে সভায় কমিশনার বলেন, ‘আগামী ১ থেকে ৮ নভেম্বর ঢাকায় হতে যাচ্ছে এ সম্মেলন। সম্মেলনে ৫২টি দেশের প্রতিনিধিরা অংশ নেবেন। আগত অতিথিদের জন্য নির্ধারিত হোটেল, সম্মেলনস্থলসহ প্রত্যেকটি ভেন্যু সুইপিংসহ সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত থাকবে। পুলিশ ও অন্যান্য বাহিনীর ৫ হাজারেরও বেশি সদস্য এ নিরাপত্তায় অংশ নেবেন।’
আছাদুজ্জামান মিয়া বলেন, ‘সম্মেলনের সঙ্গে দেশের ভাবমূর্তি ও স্বার্থ জড়িত। সম্মেলন সফল এবং দেশের সুনামের জন্য আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে। একই সঙ্গে এর আগেও আমরা এ ধরনের আন্তর্জাতিকমানের সম্মেলন সুষ্ঠুভাবে সম্পন্ন করেছি।’
এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।