ঢাকাTuesday , 24 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডেইলি সানের প্রতিষ্ঠাবার্ষিকীতে ওয়ালটনের শুভেচ্ছা

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ইংরেজি দৈনিক ডেইলি সানের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী ও অষ্টম বর্ষে পদার্পণ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে দেশের সর্ববৃহৎ ও সর্বাধিক জনপ্রিয় ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, মোবাইলফোন হ্যান্ডসেট ও হোম অ্যাপ্লায়েন্স প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন।
মঙ্গলবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ডেইলি সানের নিজস্ব কার্যালয়ে এ শুভেচ্ছা জানানো হয়। এ সময় ওয়ালটনের পক্ষে উপস্থিত ছিলেন গ্রুপের নির্বাহী পরিচালক (পিআর অ্যান্ড মিডিয়া) মো. হুমায়ুন কবীর, অতিরিক্ত পরিচালক মো. রবিউল ইসলাম, উপপরিচালক ফারুক আজম।
ডেইলি সানের পক্ষে উপস্থিত ছিলেন সম্পাদক এনামুল হক চৌধুরী, নির্বাহী সম্পাদক সাইবুর রহমান এবং ব্যবস্থাপক মো. গিয়াস উদ্দীন ইমন। ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক মো. হুমায়ুন কবীর ডেইলি সানের সম্পাদক এনামুল হক চৌধুরীর হাতে ফুলের তোড়া ও ক্রেস্ট তুলে দিয়ে শুভেচ্ছা জানান।