ঢাকাSunday , 15 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাকা খালি করে পালাচ্ছে আইএস জঙ্গিরা

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের জঙ্গিরা তাদের স্বঘোষিত খিলাফতের রাজধানী রাকা খালি করে পালিয়ে যাচ্ছে।
জঙ্গিদের একটি দল শনিবার মধ্যরাতে সিরিয়ার রাকা ছেড়ে পালিয়ে গেছে। তবে মানবঢাল হিসেবে বেসামরিক নাগরিকদের সঙ্গে নিয়ে গেছে জঙ্গিরা। তারা জানিয়েছে, যতক্ষণ পর্যন্ত নিরাপদ কোথাও যেতে না পারছে, ততক্ষণ বেসামরিক নাগরিকদের ছাড়া হবে না।
যুক্তরাষ্ট্রের সমর্থিত কুর্দি ও আরব যোদ্ধাদের নিয়ে গঠিত সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেসের (এসডিএফ) মুখপাত্র মুস্তাফা বালি বলেছেন, আইএসের যেসব জঙ্গি এখনো রাকা আঁকড়ে আছে, তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে যোদ্ধারা।
রোববার তিনি বলেছেন, ‘গত রাতে আইএস জঙ্গিদের শেষ দলটি (যারা যেতে আগ্রহী) রাকা ছেড়ে গেছে।’ বালি দাবি করেছেন, কোনো বিদেশি জঙ্গি রাকা ছেড়ে যায়নি। তবে এসডিএফের রাকা বেসামরিক পরিষদ জানিয়েছে, বিদেশি জঙ্গিদের একাংশ শহর ছেড়ে পালিয়েছে। জঙ্গিদের রাকা খালি করে যাওয়ার বিষয়ে নজরদারি করছে বেসামরিক পরিষদটি।
এখনো কী পরিমাণ জঙ্গি রাকায় অবস্থান করছে, তা জানাতে পারেননি রাকা বেসামরিক পরিষদের কর্মকর্তা ওমর আলৌশ। তবে তিনি জানিয়েছেন, রাকার একটি ছোট আস্তানায় কোণঠাঁসা হয়ে আছে তারা। শনিবার আলৌশ জানিয়েছিলেন, জঙ্গিরা তাদের সঙ্গে প্রায় ৪০০ বেসামরিক নাগরিক ধরে নিয়ে গেছে।
২০১৪ সালে সিরিয়া ও ইরাকের বিশাল অঞ্চল দখল করে নিয়ে খিলাফত ঘোষণা করে আইএস। রাজধানী করে রাকাকে। তাদের বর্বর নির্যাতন ও অত্যাচারের শিকার হয়ে প্রাণ হারিয়েছে হাজার হাজার মানুষ। রাকায় আইএসের পতন মানে ইতিহাসের জঘন্যতম এই জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে বিরাট জয়।