ঢাকাFriday , 13 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রোহিঙ্গাদের দেখতে আসছেন মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন রাজ্যে অব্যাহত গণহত্যা ও নির্যাতনের শিকার হয়ে প্রাণভয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের দুর্দশা দেখতে মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী আহমদ জাহিদ হামিদি এক ঝটিকা সফরে আগামী রোববার ঢাকা আসছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে। সূত্র জানিয়েছে, বিশেষ বিমানে হজরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেই তিনি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশে যাত্রা করবেন।
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের পর ঢাকায় ফিরে একই দিন সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীর সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠক করার কথা রয়েছে আহমদ জাহিদ হামিদির। এ ছাড়া ওই বৈঠকের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সাক্ষাতের কথা রয়েছে তার।
মন্ত্রণালয় সূত্র আরো জানিয়েছে, সফরকালে মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী রোহিঙ্গা ইস্যু ছাড়াও দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যুতে বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলবেন। রোববার রাতেই তার মালয়েশিয়ায় ফিরে যাওয়ার কথা রয়েছে।
প্রসঙ্গত, মালয়েশিয়া বরাবরই রোহিঙ্গা ইস্যুতে সরব। দেশটির প্রধানমন্ত্রী নাজিব রাজাক সম্প্রতি জানিয়েছেন, রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ একা নয়। নতুন করে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রয়োজনীয় সহায়তা দিতে বাংলাদেশ সরকারের পাশে রয়েছে তার দেশ।