ঢাকাWednesday , 11 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

অপ্রাপ্তবয়স্ক স্ত্রীর সঙ্গে যৌন সম্পর্ক ধর্ষণের শামিল

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : নাবালিকা স্ত্রীর সঙ্গে যৌনমিলন ধর্ষণ হিসেবেই গণ্য হবে এবং তা অপরাধ। আজ বুধবার ঐতিহাসিক এই রায় দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট।
তবে বৈবাহিক ধর্ষণ নিয়ে কোনও রায় দেয়নি শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট জানিয়েছে, ১৫ থেকে ১৮ বছর বয়সি স্ত্রীর সঙ্গে যৌনতা ধর্ষণের সামিল।
ভারতীয় আইনের ৩৭৫ ধারায় ১৮ বছরের কম বয়সি স্ত্রীর সম্মতিতে যৌন সম্পর্ক স্থাপনে পুরুষের ছাড় ছিল। সরকার ও সংসদ কী ভাবে ১৮ বছরের কম বয়সী স্ত্রীর সঙ্গে যৌন সম্পর্কে ছাড় দেয়, যেখানে একটি মেয়ের ১৮ বছর বয়সই প্রাপ্তবয়স্ক হিসেবে গণ্য হয়? এই প্রশ্নে সুপ্রিম কোর্টে একটি পিটিশন দাখিল করা হয়।
সুপ্রিম কোর্টের বিচারপতি মদন বি লকুরের বেঞ্চ এ দিন ঐতিহাসিক রায়ে জানিয়ে দেয়, নাবালিকা স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক সব সময়ই ধর্ষণ। কারণ, এতে নাবালিকার মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয়।