ঢাকাTuesday , 10 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এক্সেললোড কন্ট্রোল নীতিমালা কার্যকর ১ নভেম্বর থেকে

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : আগামী ১ নভেম্বর থেকে সড়ক-মহাসড়কে অতিরিক্ত ওজনবাহী যানবাহন চলাচল নিয়ন্ত্রণে এক্সেললোড কন্ট্রোল নীতিমালা কার্যকর হবে। মঙ্গলবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতু টোল প্লাজায় এক্সেললোড কন্ট্রোল স্টেশন এবং বিআরটিএর সড়ক নিরাপত্তাবিষয়ক ক্যাম্পেইন পরিদর্শন শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানান।
এ সময় তিনি সাংবাদিকদের জানান, টোল প্লাজা এলাকার যানজট কমিয়ে আনতে আটটি বুথের চারটি যাত্রীবাহী পরিবহন এবং চারটি বুথ পণ্যবাহী পরিবহনের জন্য নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। যানবাহনের টোল গ্রহণ ও ওজন নেওয়ার সময় যাতে অহেতুক দেরি না হয় সেদিকে লক্ষ্য রাখার জন্য পরিদর্শনকালে মন্ত্রী সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
এ সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যুগ্মসচিব হুমায়ুন কবির, সড়ক ও জনপথ অধিদপ্তরের ঢাকা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুস সবুর, দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।