ঢাকাTuesday , 10 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কঙ্গোতে বন্দুকধারীর হামলায় ২ শান্তিরক্ষী নিহত

Link Copied!

অান্তর্জাতিক ডেস্ক : কঙ্গোর অস্থিরতাপূর্ণ পূর্বাঞ্চলে জাতিসংঘের একটি সামরিক ঘাঁটিতে সোমবার এক বিদ্রোহী গ্রুপের হামলায় জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর দুই সৈন্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৮ জন। মঙ্গলবার জাতিসংঘ মিশনের বরাত দিয়ে একথা জানায় বার্তা সংস্থা এএফপি।
এএফপির প্রতিবেদনে বলা হয়, রবিবার ওই এলাকায় কঙ্গোর সৈন্যদের সাথে এ বিদ্রোহী গ্রুপের সংঘর্ষ হয়। আগের দিন এডিএফ এ এলাকায় প্রায় ১০টি যানবাহনে হামলা চালায়।
ডেমোক্রেটি রিপাবলিক অব কঙ্গোর জাতিসংঘ মিশনের এক মুখপাত্র জানান, কঙ্গোর বেনিতে এ হামলার ঘটনা ঘটে। সেখানে জাতিসংঘ সৈন্যরা বিদ্রোহী গ্রুপ আলাইড ডেমোক্রেটিক ফোর্সের (এডিএফ) বিরুদ্ধে যুদ্ধ করছে। জাতিসংঘ মিশন জানায়, সোমবার ভোর সাড়ে ৫টার দিকে মামুনদিওমা ঘাঁটিতে হামলা চালানো হয়। ওই এলাকায় স্থল ও বিমানবাহিনী মোতায়েন করা হয়েছে।
এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্থোনিও গুয়েতেরেস । নিহত সৈন্যরা তাঞ্জানিয়ার নাগরিক বলে নিশ্চিত করেন তিনি।