ঢাকাTuesday , 10 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে নিহত ১০

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় রাজ্য ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। এতে অন্তত ১০ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার বিবিসি জানিয়েছে, রাজ্যে মদ প্রস্তুতের জন্য প্রসিদ্ধ কয়েকটি অঞ্চলে দাবানলের কারণে লোকজন ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিচ্ছে। আগুনে কয়েকজন আহত এবং নিখোঁজ রয়েছে। প্রায় দেড় হাজার ঘরবাড়ি পুড়ে গেছে।
ক্যালিফোর্নিয়ার গভর্নর রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। তিনি লোকজনকে নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য বলেছেন।
স্থানীয় সময় গত রোববার রাতের এই দাবানলে নাপা, সনোমা ও ইয়ুবা কাউন্টি থেকে প্রায় ২০ হাজার মানুষ পালিয়ে গেছে। রাজ্যের সনোমা কাউন্টিতেই সাতজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নাপায় দুজন ও মেনডোসিনোতে একজনের মৃত্যু হয়েছে।
কীভাবে এই দাবানলের সূত্রপাত তা জানাতে পারেনি স্থানীয় কর্তৃপক্ষ। দাবানল দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ার কারণে বিভিন্ন স্থাপনা পুড়ে যাচ্ছে। হুমকির মুখে রয়েছে কয়েক হাজার ঘরবাড়ি। আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ছে যে, একটি উপত্যকায়ই কয়েক হাজার একর ভূমি পুড়ে গেছে।
রাজ্যের এক আঙুর বাগানের মালিক লস অ্যাঞ্জেলেস টাইমসকে জানান, রোববার রাতে আগুন লাগার পর পরিবার নিয়ে তিনি তার বাড়ি থেকে সরে গেছেন। তার বাগান পুড়ে গেছে বলে তিনি আশঙ্কা করছেন।
প্রচণ্ড বাতাস ও শুষ্ক আবহাওয়ার কারণে আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। আবহাওয়া দপ্তর এ কারণে সানফ্রান্সিসকোতে সতর্কতা জারি করে বলেছে, এই অঞ্চলে আগুন লাগলে তা দ্রুত চারদিকে ছড়িয়ে পড়তে পারে।