ঢাকাMonday , 2 October 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রোহিঙ্গাদের জন্য সাড়ে ৭ কোটি ডলার চায় ডব্লিউএফপি

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : সেনাবাহিনী ও চরমপন্থী বৌদ্ধদের নির্যাতনের হাত থেকে প্রাণে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের আগামী ছয় মাসের ত্রাণ সহায়তার জন্য সাত কোটি ৫০ লাখ মার্কিন ডলার সাহায্য চেয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। কক্সবাজারে রোহিঙ্গাদের আশ্রয় শিবির পরিদর্শণ শেষে সংস্থার নির্বাহী পরিচালক ডেভিড বিসলে বার্তা সংস্থা রয়টার্সকে এ কথা বলেছেন।
২৪ আগস্ট রাতে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনা ও পুলিশের তল্লাশি চৌকিতে হামলা চালায় বিচ্ছিন্নতাবাদীরা। এরপরই রোহিঙ্গা নিধন অভিযানে নামে সেনাবাহিনী। ২৫ আগস্টের পর থেকে এ পর্যন্ত বাংলাদেশে প্রায় পাঁচ লাখ রোহিঙ্গা প্রবেশ করেছে।
তিনি বলেছেন, ‘এটা শোচনীয় পরিস্থিতি। এটা যতোটা খারাপ হওয়া যায় ততোটাই খারাপ। আগামী ছয় মাসের জন্য আমাদের সাত কোটি ৫০ লাখ ডলার প্রয়োজন।’
বিশ্বের ক্ষুধার বিরুদ্ধে লড়াইরত জাতিসংঘের এই মানবিক সংস্থার প্রধান বলেন, ‘আমি বলছি, কয়েকশ কোটি ডলার দিয়ে আমরা বিশ্বের ক্ষুধা দূর করতে পারি। আমি দাতাদের বলছি, আপনারা যদি আমাদের অর্থ দিতে না পারেন তাহলে যুদ্ধ বন্ধ করেন।
রয়টার্স জানিয়েছে, বর্তমানে রোহিঙ্গা সংকট মোকাবিলায় জাতিসংঘ দাতাদের কাছ থেকে ২০ কোটি মার্কিন ডলার অনুদান চেয়েছে।