ঢাকাTuesday , 19 September 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বিভিন্ন পণ্য ও সেবা নিয়ে বৃহস্পতিবার শুরু হচ্ছে ‘শোকেস মালয়েশিয়া’

Link Copied!

৫ম শোকেস মালয়েশিয়া-২০১৭ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ইদহাম জুহরি মোহাম্মদ ইউনুস সহ বিএমসিসিআই’র শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক : মালয়েশিয়ান বিভিন্ন পণ্য ও সেবা নিয়ে আগামী বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় শুরু হতে যাচ্ছে ৩ দিনব্যাপী ট্রেড শো ‘৫ম শোকেস মালয়েশিয়া-২০১৭’। বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (বিএমসিসিআই)’র আয়োজনে এই ট্রেড শো চলবে আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত। আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে এ ট্রেড শো’র বিস্তারিত তুলে ধরা হয়। বিএমসিসিআই’র শীর্ষ নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ইদহাম জুহরি মোহাম্মদ ইউনুস।
ঢাকার বসুন্ধরা আন্তর্জাতিক কনভেশন সেন্টারে প্রথম দিন আগামী বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ট্রেড শো’র উদ্বোধন করবেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি। এছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ইদহাম জুহরি মোহাম্মদ ইউনুস।
এতে মালয়েশিয়ার মোট ৬০টি ব্যবসা প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। ট্রেড শো চলাকালীন বাংলাদেশি আগ্রহী ব্যবসায়ীদের সঙ্গে মালয়েশিয়ান ব্যবসায়ীদের ওয়ান টু ওয়ান বৈঠকের সুযোগও থাকবে।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (বিএমসিসিআই)’র সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ খানের পরিচালনায় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি স্থপতি মো. আলমগীর জলিল, অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, রবি এক্সাইটা লিমিটেডের ভাইস-প্রেসিডেন্ট শাহরিয়ার সাহ, গ্রীন ডেল্টা ইন্সুরেন্স কোম্পানির এক্সিকিউটিভ ভাইস-প্রেসিডেন্ট মনিরুজ্জামান খান, কে লিংক ইন্টারন্যাশনাল বাংলাদেশ (প্রা.) লি. এর জেনারেল ডাইরেক্টর দাতু গুনাহলম সুব্রামানিয়াম সহ আরো অনেকে।
এ ট্রেড শো’র মাধ্যমে বাংলাদেশের সঙ্গে মালয়েশিয়ার ব্যবসায়িক সম্পর্ক বৃদ্ধি এবং বাংলাদেশে দেশটির বিভিন্ন পণ্যের নতুন নতুন বাজার সৃষ্টি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। শোতে মালয়েশিয়ান চিকিৎসা ও হাসপাতাল সেবা, আসবাব, শিক্ষা, জ্বালানি ও খনিজ, হারবাল পণ্য, খাদ্য ও পানীয়, এয়ারলাইন্স, ট্যুরিজম, ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স পণ্য, টেলিকমিউনিকেশন, রিয়েল এস্টেট ও হাউজিং, তথ্য প্রযুক্তি, কসমেটিক্স পণ্যের বর্ণিল উপস্থাপনা থাকবে।