ঢাকাMonday , 18 September 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পূজা ও মহররম সুন্দরভাবে করতে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : পূজা ও মহররম যাতে সুন্দর ও সুষ্ঠুভাবে করা যায় সেজন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক একেএম শহিদুল হক। সোমবার পুলিশ সদর দফতরে পূজা উদযাপন ও আশুরা উদযাপন কমিটির সঙ্গে বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
আইজিপির সঙ্গে বৈঠকে সারাদেশের ডিআইজি ও পুলিশ কমিশনাররা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘ধর্মীয় উৎসব দুটি যাতে সুন্দরভাবে হতে পারে সেজন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। মানুষের মনে আতঙ্ক নেই। সেজন্য প্রতি বছর পূজা মণ্ডপের সংখ্যা বাড়ছে।’
আইজিপি বলেন, ‘বিসর্জন ও তাজিয়া মিছিল দুটি যাতে সাংঘর্ষিক না হয় সেজন্য সময়ের সমন্বয় করা হয়েছে। তাজিয়া মিছিলে ছুরি, কাঁচি, বল্লমসহ ধারালো কিছু নিতে নিষেধ করা হয়েছে। আর মিছিলে থাকা নিশান ১২ ফুটের বেশি উঁচু না করার নির্দেশ দেওয়া হয়েছে।’