ঢাকাSaturday , 16 September 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মিয়ানমার সরকারের প্রতি আনুষ্ঠানিক সমর্থন রাশিয়ার

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : রোহিঙ্গা সংকটকে মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয় দাবি করে দেশটিতে বহিঃবিশ্বের হস্তক্ষেপের বিপক্ষে অবস্থান নিয়েছে রাশিয়া। শুক্রবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া এক বিবৃতিকে উদ্ধৃত করে সে দেশের বার্তা সংস্থা তাস ক্রেমলিনের এই অবস্থানের কথা জানিয়েছে।
রোহিঙ্গা সংকটে বহিঃবিশ্বের হস্তক্ষেপ মিয়ানমারে ধর্মীয় উত্তেজনা বাড়িয়ে দিতে পারে বলে আশঙ্কাও প্রকাশ করেছে ক্রেমলিন।
রোহিঙ্গা সংকটকে আন্তঃধর্মীয় বিরোধ আখ্যা দিয়ে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভাকে উদ্ধৃত করে রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, “এটা মনে রাখা দরকার যে একটি সার্বভৌম দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার ইচ্ছা কেবল আন্তঃধর্মীয় বিরোধ বাড়িয়ে দিতে পারে। ”
রুশ মুখপাত্র জাখারোভ বলছেন, “আমরা সরকারের প্রতি সমর্থন জানাচ্ছি এবং ওই ধর্মের অনুসারীদের প্রতি উগ্রপন্থিদের উসকানিতে ঝাপিয়ে না পড়ার আহ্বান জানাচ্ছি। ”
এদিকে মিয়ানমারে অবিলম্বে সেনা অভিযান স্থগিত ও রোহিঙ্গাদের প্রতি সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রাখাইনে নিরাপত্তা বাহিনীর অভিযানে অতিরিক্ত সহিংসতার খবরে উদ্বেগ জানিয়ে একটি প্রস্তাবও পাস হয়েছে।