ঢাকাSaturday , 16 September 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইরাকে পৃথক হামলায় নিহত ৫০

দৈনিক পাঞ্জেরী
September 16, 2017 12:55 pm
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকে পৃথক দুটি হামলায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছে। ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার প্রথম হামলাটি হয় ধিকার প্রদেশের রাজধানী নাসিরিয়ায় সড়কের পাশে একটি রেস্টুরেন্টে। বন্দুকধারীরা রেস্টুরেন্টে ঢুকে এলোপাতাড়ি গুলি ছোঁড়ে এবং তাণ্ডব চালায়।
এর কিছুক্ষণ পর প্রথম হামলার স্থানের পাশে একটি তল্লাশিচৌকিতে আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরিত হয়। দুই হামলায় কমপক্ষে ৫০ জন নিহত এবং বহু লোক আহত হয়েছে। এক খবরে বলা হয়েছে, নিহতদের মধ্যে চারজন ইরানি রয়েছে।
জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) উভয় হামলার দায় স্বীকার করেছে। বিবিসি অনলাইনের এক সংক্ষিপ্ত খবরে এ তথ্য জানানো হয়েছে।