ঢাকাSunday , 7 December 2014
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

৭ খুন: হাবিলদার নাসিরের জবানবন্দি

Link Copied!

7-murders-narayanganj নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ঘটনায় র‌্যাব-১১ এর সাবেক হাবিলদার নাসির উদ্দিন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন।
রোববার সকালে তাকে আদালতে নিয়ে যাওয়া হয়। সেখানে সিনিয়র ম্যাজিস্ট্রেট মনোয়ারা বেগমের আদালতে তিনি জবানবন্দি দিচ্ছেন। দুপুর দেড়টা পর্যন্ত তার জবানবন্দি চলছিল।
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাত হত্যার ঘটনার বাদী পক্ষের আইনজীবী সাখাওয়াত হোসেন খান জবানবন্দি দেয়ার কথা স্বীকার করেছেন।
উল্লেখ্য গত সোমবার রাতে কুমিল্লা হতে হাবিলদার নাসির উদ্দিনকে গ্রেপ্তার করে মামলার তদন্তকারী সংস্থা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাদের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হলে ৭ দিনের রিমান্ড মঞ্জুর হয়।
৭ খুনের দু’টি মামলায় এ পর্যন্ত র‌্যাবের ১৫ জন সদস্যসহ মোট ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অপহরণ ও হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে তিন র‌্যাব কর্মকর্তাসহ ১৫ জন আদালতে দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। এ ছাড়াও ঘটনার সাক্ষী হিসেবে ইতোমধ্যে ১৬ জন আদালতে জবানবন্দি দিয়েছেন। গত ২৭ এপ্রিল নাসিকের প্যানেল মেয়র নজরুল, তার বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন, গাড়িচালক জাহাঙ্গীর আলম, আইনজীবী চন্দন কুমার সরকার ও তার গাড়িচালক ইব্রাহীম অপহৃত হন। পরে শীতলক্ষ্যা নদী থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।