ঢাকাThursday , 7 September 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মিরপুরের জঙ্গি আস্তানায় ফের র‌্যাবের তল্লাশি

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মিরপুরে মাজার রোডের জঙ্গি আস্তানায় ফের তল্লাশি করছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বৃহস্পতিবার সকালে তারা এ তল্লাশি শুরু করে।
র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া বিভাগের পরিচালক মুফতি মাহমুদ খান বলেন, ‘ভবনের ভেতরে ও ছাদে বেশ কয়েকটি অবিস্ফোরিত বোমা ও বিস্ফোরক আছে। যেগুলো বুধবার রাতে নিষ্ক্রিয় করা হয়নি। সেগুলো নিষ্ক্রিয় করা হবে। এজন্য বোমা নিষ্ক্রিয়করণ দল কাজ করছে। তা ছাড়া ভেতরে আর কোথায় কী আছে তা দেখা হচ্ছে। এর পর এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
র‌্যাব কর্মকর্তারা জানান, জঙ্গি আস্তানায় এখনো বেশ কয়েকটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) অবিস্ফোরিত অবস্থায় আছে। এ ছাড়া বিভিন্ন কেমিক্যাল ও অ্যাসিড আছে।
এদিকে র‌্যাবের সঙ্গে ঘটনাস্থলে সিআইডির ক্রাইম সিন ইউনিট, ডিবি পুলিশসহ অন্যান্য সংস্থা কাজ করছে। তারাও ভেতর থেকে আলামতও সংগ্রহ করছে।
উল্লেখ্য, সোমবার রাত সাড়ে ১২টার দিকে ঘিরে ফেলা হয় মিরপুরের মাজার রোডের ওই ছয়তলা ভবন। মঙ্গলবার বেশ কয়েকটি শক্তিশালী বোমা বিস্ফোরণ ঘটিয়ে আত্মঘাতী হয় জঙ্গিনেতা আব্দুল্লাহসহ সাতজন।