ঢাকাWednesday , 6 September 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বালুখালীতে আশ্রয় পাচ্ছে রোহিঙ্গারা

Link Copied!

কক্সবাজার প্রতিনিধি : মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের বসবাসের জন্য ৫০ একর পাহাড়ি জমি নির্ধারণের প্রস্তাবনা করেছে কক্সবাজারের জেলা প্রশাসন।
সরকারের অনুমতি পেলে রোহিঙ্গাদের এখানে একত্র করা হবে বলে জানিয়েছেন কক্সবাজারের জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট খালেদ মাহমুদ।
কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী ইউনিয়নে ৫০ একর পাহাড়ি জমি নির্বাচিত করা হয়েছে। এ এলাকায় পূর্বে থেকে দুটি রোহিঙ্গা ক্যাম্প আছে। এ দুটি ক্যাম্পে নিবন্ধিত ২০ হাজার রোহিঙ্গা বসবাস করছে। যদিও এ সংখ্যা দেড় লাখ বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
অতিরিক্ত নিবার্হী ম্যাজিস্ট্রেট খালেদ মাহমুদ জানান, প্রস্তাবনা করা হলেও এখনো অনুমতি পাওয়া যায়নি। তবে রোহিঙ্গাদের প্রস্তাবিত স্থানের আশপাশে অবস্থান করার আহ্বান জানানো হয়েছে।
গত ২৫ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর দুপুর পর্যন্ত বাংলাদেশে নতুন করে ১ লাখ ২৩ হাজার রোহিঙ্গা আশ্রয় নিয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। বিবৃতিতে সংস্থার পক্ষে বলা হয়েছে, নতুন করে আসা রোহিঙ্গাদের মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। তাদের সহায়তা জরুরি।
তবে ইউএনএইচসিআরের পরিসংখ্যান মানতে রাজি নন জনপ্রতিনিধিসহ স্থানীয়রা। তারা জানিয়েছেন, নতুন করে আসা রোহিঙ্গার সংখ্যা তিন লাখের কাছাকাছি।