ঢাকাThursday , 31 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঈদ জামাত নিয়ে আতংকিত হওয়ার কিছু নেই

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : এবারের ঈদ জামাত নিয়ে আতংকিত হওয়ার মতো কিছু নেই বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক। বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজায় যানজট পরিস্থিতি পরিদর্শনে এসে তিনি এ মন্তব্য করেন।
তিনি জানান, শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপনের জন্য সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতিও ভালো রয়েছে। উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশেই ঈদ উদযাপন করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ঈদের ছুটিতে ফাঁকা নগরীর নিরাপত্তার বিষয়ে আইজিপি বলেন, আবাসিক এলাকাগুলোতে বাড়ির মালিক ও পুলিশ প্রশাসনকে সতর্ক করে দেওয়া হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সম্ভাবনা নেই।
যানজট ও আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে তিনি বলেন, সারা দেশে মহাসড়কগুলোতে কোথাও কোনো যানজট নেই। যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করছে এবং ছিনতাই, চাঁদাবাজিসহ কোনো অপরাধমূলক কর্মকাণ্ড এখন পর্যন্ত ঘটেনি। পুলিশ এ ব্যাপারে তৎপর ও সতর্ক রয়েছে।
পরে আইজিপি শহীদুল হক মেঘনা টোল প্লাজার আশপাশের এলাকা ঘুরে দেখেন এবং আইনশৃঙ্খলা ও যানজট পরিস্থিতি সম্পর্কে সংশ্লিষ্টদের কাছ থেকে খোঁজ খবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম, হাইওয়ে ডিআইজি আতিকুল ইসলাম, ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন) মোহাম্মদ আলী মিয়া, (অপারেশনস) আবুল কালাম, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মঈনুল হক।