ঢাকাThursday , 31 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মুম্বাইয়ে ধসে পড়ল পাঁচতলা ভবন, মৃত ১০

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মুম্বাইয়ে একটি পাঁচতলা ভবন ধসে ১০ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার মুম্বাইয়ের ভেন্দি বাজার এলাকায় মাওলানা শওকত আলী রোডের পুরোনো এই বাড়িটি ধসে পড়ে।
আশঙ্কা করা হচ্ছে, ধ্বংসস্তূপে এখনো অনেকে আটকা পড়ে আছে। তাদের উদ্ধারে অভিযান শুরু করেছে উদ্ধারকারীরা।
কর্মকর্তারা জানিয়েছেন, ভবনটির নিচতলায় মিষ্টি তৈরির একটি কারখানা ছিল। ওপরের তলাগুলো ছিল আবাসিক। নয়টি পরিবার ছিল সেখানে। বৃহস্পতিবার সকালে ভবনটি ধসে পড়ে।
ভবনটি ধসে পড়ার পরপরই আশপাশের ভবন থেকে লোকজন নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। তবে রাস্তা সরু হওয়ায় উদ্ধার কার্যক্রমে ব্যাপক ব্যাঘাত ঘটছে।
এক যুগের মধ্যে মঙ্গলবার মুম্বাইয়ে সবচেয়ে বেশি বৃষ্টিপাতে ব্যাপক বন্যা হওয়ার পর দুদিন পর ভবনটি ধসে পড়ল। পুলিশের ধারণা, ভারি বৃষ্টিপাতে ভবনটি দুর্বল হয়ে পড়ায় এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে এটি ঝুঁকিপূর্ণ ভবনের তালিকায় ছিল কিনা, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি বলে এনডিটিভির খবরে বলা হয়েছে।