ঢাকাWednesday , 30 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রোহিঙ্গাদের আশ্রয় দিতে বার নেতাদের আহ্বান

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের রাখাইন প্রদেশে সহিংসতায় অসংখ্য মানুষ নির্যাতিত ও নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।
বুধবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন এক যৌথ বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করেছেন।
মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর নির্যাতন ও গুলির মুখে জীবন নিয়ে পালিয়ে আসা অসহায় রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বিবৃতিতে তারা বাংলাদেশের সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
আশ্রয় পাওয়া রোহিঙ্গাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করে মিয়ানমার সরকারের সঙ্গে আলোচনার মাধ্যমে তাদেরকে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি আহবান জানান এই দুই আইনজীবী নেতা।
বিবৃতিতে আরো বলা হয়, মিয়ানমারের সেনাবাহিনীর অত্যাচারে নিরীহ নারী-পুরুষ শিশুরা নিরাপদ আশ্রয়ের জন্য নাফ নদীর বিস্তৃত এলাকা জুড়ে ভয়ঙ্কর অনিশ্চয়তার মাঝে দিন যাপন করছে। এই দৃশ্য অমানবিক ও হৃদয় বিদারক। তাই এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য তারা বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহবান জানান।