ঢাকাTuesday , 15 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

উত্তর কোরিয়ার পণ্যে চীনের আমদানি নিষেধাজ্ঞা

Link Copied!

অর্থনীতি ডেস্ক : উত্তর কোরিয়া থেকে কয়লা, লোহা ও সামুদ্রিক মাছ আমদানিতে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে চীন। এর ফলে প্রায় ১০০ কোটি ডলারের ক্ষতির মুখে পড়তে যাচ্ছে দেশটি। বিবিসির খবরে বলা হয়েছে, গেল সপ্তাহে উত্তর কোরিয়ার ওপর যে নতুন একটি অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রস্তাবে সায় দিয়েছে জাতিসংঘ, তারই বাস্তবায়ন করতে যাচ্ছে চীন।
খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে এখন যে ‘চাপা উত্তেজনা’ বিরাজ করছে সেই ইস্যুতে চীন কোনো ভূমিকা রাখছেন- ট্রাম্পের এমন অভিযোগের পরেই বেইজিং এই নিষেধাজ্ঞা জারি করতে যাচ্ছে।
তবে বিশেষজ্ঞরা বলছেন, এই নিষেধাজ্ঞায় উত্তর কোরিয়ার খুব বেশি ক্ষতি হবে না। কারণ গেল ফেব্রুয়ারি মাসে ইতোমধ্যে একবার এমন নিষেধাজ্ঞা আরোপ করে চীন।
উল্লেখ, উত্তর কোরিয়ার বছরে নগদ অর্থ আয়ের যে অল্প কিছু উপায় রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে চীনে কয়লা এবং অন্যান্য কাঁচামাল রপ্তানি। দেশটি বছরে ৩০০ কোটি ডলার রপ্তানি করে থাকে। আর এর ৯০ শতাংশই চীন থেকে আয় হয়।
গত ৫ আগস্ট জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পিয়ংইয়ংয়ের ওপর নিষেধাজ্ঞা জোরদারে মার্কিন খসড়া প্রস্তাবের ওপর এক ভোটাভুটির পর জাতিসংঘ এই বিষয়ে সায় দেয়। নিরাপত্তা পরিষদে ভেটো থাকা স্বত্বেও চীন এবার এই প্রস্তাবের পক্ষেই ভোট দিয়েছে। এবছরের শুরুর দিকে তারা পিয়ংইয়ংকে চাপ দেওয়ার জন্য কয়লা আমদানিও স্থগিত করে।
তখন জাতিসংঘে চীনের রাষ্ট্রদূত লিউ জিয়েয়ি উত্তর কোরিয়াকে তাদের ক্ষেপণাস্ত্র পরীক্ষা কমিয়ে আলোচনায় আসার আহ্বান জানান।