ঢাকাTuesday , 15 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

প্যারিসে গাড়ি চাপায় কিশোরী নিহত

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি পিৎজা রেস্তোরাঁর বাইরে সোমবার রাতে গাড়ি চাপায় এক কিশোরী নিহত হয়েছে। তদন্ত কর্মকর্তারা এই ঘটনার সঙ্গে সন্ত্রাসবাদের সম্পৃক্ততা নাকচ করে দিয়ে জানিয়েছেন, এক যুবক গাড়ি চালিয়ে আত্মহত্যা করতে চাইছিল।
প্যারিস থেকে ৫৫ কিলোমিটার পূর্বে স্পেট-শর্টস শহরে এই ঘটনা ঘটে। দেশটিতে সেনাদের ওপর একটি সন্ত্রাসী গাড়ি হামলার মাত্র পাঁচদিন পর সর্বশেষ ঘটনাটি ঘটল। ২০১৫ সালের গোড়া থেকে ফ্রান্সে সন্ত্রাসী হামলা চালানো হচ্ছে। তদন্তের সঙ্গে ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, তদন্ত কর্মকর্তারা সর্বশেষ ঘটনার সঙ্গে সন্ত্রাসবাদের সম্পৃক্ততা নাকচ করে দিয়েছেন।
এই ঘটনায় যে লোকটিকে গ্রেফতার করা হয়েছে তার সম্পর্কে ওই সূত্রের বরাতে জানা গেছে, ‘তিনি রবিবার আত্মহত্যার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে আবারও সে চেষ্টা করেন। এসময় তার গাড়ির নিচে চাপা পড়েন ওই কিশোরী’ মেয়াক্স শহরের সরকারি কৌঁসুলির অফিস এই ঘটনার সঙ্গে সন্ত্রাসবাদের অভিযোগ নাকচ করে দিয়েছে। এএফপি।