ঢাকাTuesday , 15 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মালির জাতিসংঘ ঘাঁটিতে জোড়া হামলায় নিহত ৯

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : মালির জাতিসংঘের দুটি ঘাঁটিতে সোমবার বন্দুকধারীদের সর্বশেষ হামলায় নয়জন নিহত হয়েছে। এক বিবৃতিতে জাতিসংঘ একথা জানিয়েছে। নিহতদের মধ্যে একজন শান্তিরক্ষী বাহিনীর সদস্য, একজন মালির সেনা, ছয়জন দেশটির নিরাপত্তাকর্মী ও একজন ঠিকাদার বলে জানা গেছে।
মালির জাতিসংঘ মিশন থেকে ওই বিবৃতিতে বলা হয়, দেশটির মধ্যাঞ্চলীয় মোপতির দৌয়েন্তজায় ভোরে এক হামলায় শান্তিরক্ষী বাহিনীর ওই সদস্য ও মালির একজন সেনা নিহত হয়েছে। জাতিসংঘ পৃথক বিবৃতিতে জানায়, কয়েক ঘণ্টা পর বন্দুক ও গ্রেনেড নিয়ে ছয় ব্যক্তি মালির উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত তিম্বুকতুর জাতিসংঘ মিশন শিবিরের প্রবেশ পথে হামলা চালিয়েছে।
জাতিসংঘ জানায়, তারা জাতিসংঘের নিরাপত্তা রক্ষীদের লক্ষ্য করে গুলি চালায়। এতে পাঁচ নিরাপত্তা রক্ষী, এক পুলিশ ও একজন বেসামরিক ঠিকাদার নিহত হন। ঠিকাদারের পরিচয় জানা যায়নি। জাতিসংঘের একটি সূত্র জানিয়েছে, এই ঘটনায় ছয় রক্ষী নিহত হয়েছে। তবে জাতিসংঘের বিবৃতিতে বলা হয়, পাঁচ রক্ষী নিহত ও অপর একজন আহত হয়েছে। এছাড়া তিম্বুকতুতে ছয়জন ও দৌয়েন্তজায় দুই সন্দেহভাজন জিহাদিও নিহত হয়েছে। এএফপি।