ঢাকাTuesday , 15 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

বুলেট নয়, ভালোবাসাই পারে কাশ্মীর সমস্যা দূর করতে: মোদী

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মীর সমস্যা দূর করতে বুলেটের পরিবর্তে ভালোবাসার আহ্বান জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার দেশটির ৭১তম স্বাধীনতা দিবসের ভাষণে এমন কথাই উচ্চারিত হয়েছে মোদীর মুখে।
ওই ভাষণে মোদী আরো বলেছেন, ‘জম্মু-কাশ্মীরের দীর্ঘদিনের সমস্যা দূর করতে বুলেট বা দমন-পীড়ন কোনো সমাধান নয়।’ ঐতিহাসিক লাল দুর্গে দেয়া ভাষণে মোদী বলেন, ‘এই সমস্যার একমাত্র স্থায়ী সমাধান হচ্ছে কাশ্মীরের জনগণের দিকে ভালোবাসার হাত বাড়িয়ে দেয়া। পরম মমতায় তাদের আলিঙ্গন করা।’
‘প্রত্যেক ভারতীয়ের উচিত কাশ্মীরের বাসিন্দাদের সঙ্গে উষ্ণ করমর্দন করা, স্ব স্ব অবস্থান থেকে নিজেদের সমস্যা মিটিয়ে ফেলার অঙ্গীকার করা, আর তাহলেই কাশ্মীরে পূর্বের মতো আর কোনো সমস্যা থাকবেনা’ বলেও জানান মোদী। তিনি বলেন, ‘জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ভারত এক এবং একমাত্র। আর এটাই আমাদের শক্তি।’
জম্মু-কাশ্মীরের ভাই বোনদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার প্রতিশ্রুতি দিলেন মোদী, যারা প্রতিনিয়ত জঙ্গি হামলার সঙ্গে লড়তে লড়তে ক্লান্ত হয়ে গিয়েছেন। জম্মু কাশ্মীরে জঙ্গি হামলা শূন্যতে নিয়ে যেতে হবে বলেও জানান মোদী।