ঢাকাMonday , 14 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতি ও সেতুমন্ত্রীর বৈঠক

Link Copied!

নিজস্ব প্রতিবেদক : ষোড়শ সংশোধনীর রায় নিয়ে চলমান বিতর্কের মধ্যে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বৈঠক করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। সোমবার বঙ্গভবনে এই তিনজনের মধ্যে বৈঠক হয়। বৈঠকে ওবায়দুল কাদের ষোড়শ সংশোধনী নিয়ে দলীয় সিদ্ধান্ত রাষ্ট্রপতিকে জানান।
প্রসঙ্গত, গত ৩ জুলাই প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন ৭ সদস্যের আপিল বেঞ্চ সংবিধানে ষোড়শ সংশোধনীর মাধ্যমে বিচারপতি অপসারণ করার ক্ষমতা জাতীয় সংসদের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছিল, তা অবৈধ ঘোষণা করে রায় দেন। এরপর ১ আগস্ট ষোড়শ সংশোধনী বাতিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলও খারিজ করে দেন আদালত।
সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়কে ইস্যু করে বিচারবিভাগ, সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে পাল্টাপাল্টি বক্তব্যে শোরগোল শুরু হয়।