ঢাকাMonday , 14 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভারতে ভূমিধসে ৪৬ বাসযাত্রী নিহত

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের হিমাচল প্রদেশে ভূমিধসে মাটি চাপা পড়ে যাত্রীবোঝাই দুটি বাসের অন্তত ৪৬ জন নিহত এবং ও বেশ কয়েকজন আহত হয়েছেন।
এনডিটিভি জানিয়েছে, রোববার প্রদেশের মান্ডি জেলায় মান্ডি-পাঠানকোট জাতীয় মহাসড়কের কোটপুরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ভারী বর্ষণজনিত কারণে ভূমিধসে সরকারি দুটি বাস মাটি চাপা পড়ে।
বাস দুটিতে অর্ধশতাধিক যাত্রী ছিলেন। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। ওই এলাকায় ভূমিধসে আরো কয়েকটি যানবাহন চাপা পড়ে থাকতে পারে বলে কর্মকর্তারা আশঙ্কা করছেন।
দুর্ঘটনার পর উদ্ধারকাজ শুরু করেন ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ), সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা। ৪৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ২৩ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে।
দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং অধিক রাত হওয়ায় রোববার উদ্ধার কাজ স্থগিত করার পর সোমবার উদ্ধারকারী দলের সদস্যরা ফের কাজ শুরু করেন।