ঢাকাMonday , 14 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নিউ ইয়র্ক পুলিশের বাংলাদেশি কর্মকর্তার আত্মহত্যা

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের পুলিশ ডিপার্টমেন্টে কর্মরত এক বাংলাদেশি কর্মকর্তার অস্বাভাবিক মৃত্যু হয়েছে। হেমায়েত উদ্দিন সরকার (৩৭) নামের ওই কর্মকর্তা আত্মহত্যা করেছেন।
স্ত্রী, সন্তানসহ কুইন্সে বাস করতেন তিনি। স্থানীয় সময় রোববার বিকেল ৩টার দিকে বাসার বেজমেন্টে নিজের পিস্তল দিয়ে আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে তার আত্মহত্যার কারণ জানা যায়নি।
হেমায়েতের লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে সংবাদমাধ্যমকে আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তারা এ ঘটনার তদন্ত করছে।
সিরাজগঞ্জের ছেলে হেমায়েত ২০০০ সালে যুক্তরাষ্ট্রে আসেন। নিউ ইয়র্ক পুলিশে যোগ দেন ২০০৫ সালে। পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে জানানো হয়, এ নিয়ে চলতি বছর মোট পাঁচ পুলিশ কর্মকর্তা আত্মহত্যা করলেন।
প্রসঙ্গত, নিউ ইয়র্ক পুলিশে বাংলাদেশির সংখ্যা বাড়ছে। এর মধ্যে এই সংখ্যা হাজার ছাড়িয়েছে। হেমায়েতের অস্বাভাবিক মৃত্যুতে নিউ ইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।