ঢাকাSunday , 13 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তানের কোয়েটায় বিস্ফোরণে নিহত ১৫

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের কোয়েটা নগরীতে শনিবার সন্ধ্যায় নিরাপত্তা বাহিনীর একটি ট্রাকে বোমা বিস্ফোরণে আট নিরাপত্তাকর্মীসহ ১৫ জন নিহত ও অপর ৩০ জন আহত হয়েছে। দেশটির কর্মকর্তারা একথা জানান। কোয়েটার পাশিন চকের একটি ব্যস্ত এলাকায় স্থানীয় সময় রাত ৯টা ২০ মিনিটে এ বিস্ফোরণ ঘটে। খবর সিনহুয়ার
পাকিস্তানী সেনাবাহিনীর মুখপাত্র ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) জানিয়েছে, এই বিস্ফোরণে নিহত ১৫ জনের মধ্যে অন্তত আট নিরাপত্তাকর্মী রয়েছে। বিস্ফোরণের পর উদ্ধারকারী দল, পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে ছুটে যায়। তারা আহতদের নগরীর সিভিল হসপিটালে পাঠায়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে পাঁচ জনের অবস্থা আশঙ্কাজনক। তাই মৃতের সংখ্যা বাড়তে পারে।নগরীর সবগুলো হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ভয়াবহ ওই বিস্ফোরণের পর আশপাশের দুটি গাড়ি, চারটি রিকশা ও দুটি মোটরসাইকেল পুড়ে গেছে। এই ঘটনায় আশপাশের বেশ কয়েকটি বাড়িরও ক্ষতি হয়েছে। প্রচণ্ড শক্তিশালী বিস্ফোরণে শব্দ কয়েক মাইল দূর থেকেও শোনা গেছে।
বিস্ফোরণের ধরণ সম্পর্কে এখনও জানা না গেলেও স্থানীয় সংবাদ মাধ্যম একে আত্মঘাতী হামলা বলেছে। তবে কর্মকর্তারা তা নিশ্চিত করেননি।