ঢাকাThursday , 10 August 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের লভ্যাংশ ঘোষণা

Link Copied!

অর্থনৈতিক প্রতিবেদক : লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারেরর তালিকাভুক্ত ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি ইউনিট। ৩০ জুন, ২০১৭ সমাপ্ত মেয়াদের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।  বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, ট্রাস্টি ইউনিট হোল্ডারদের জন্য ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ২ শতাংশ নগদ। আর ১০ শতাংশ রি-ইনভেস্টমেন্ট ইউনিট।
সূত্র জানায়, আলোচ্য সময়ে ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ১ টাকা ১৯ পয়সা। মার্কেট মূল্যে ফান্ডটির প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১২ টাকা ৩৫ পয়সা। আর ক্রয় মূল্যে এনএভি হয়েছে ১১ টাকা ৫৪ পয়সা।  ফান্ডটির রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে আগামী ৫ সেপ্টেম্বর।