ঢাকাTuesday , 25 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

১৪০০ ইরাকির প্রত্যর্পণ আটকে দিলেন মার্কিন আদালত

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র থেকে ১ হাজার ৪০০ ইরাকির প্রত্যর্পণের আদেশ আটকে দিলেন মিশিগানে দেশটির একটি কেন্দ্রীয় আদালত। যুক্তরাষ্ট্র থেকে ইরাকের নাগরিকদের জোর করে তাদের দেশে ফেরত পাঠানোর বিরুদ্ধে আইনি লড়াইয়ে ইরাকিদের বিজয় হিসেবে দেখা হচ্ছে এ ঘটনাকে। স্থানীয় সময় সোমবার প্রত্যর্পণের বিরুদ্ধে আদেশ দেন মার্কিন আদালতটি।
রয়টার্স অনলাইনের এক খবরে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।
ইরাকিদের দেশে ফেরত না পাঠানোর অনুরোধ করে আদালতের নির্দেশনা চেয়ে আবেদন করেন অভিবাসীদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন লয়ার্স। আইনজীবীরা আদালতকে বলেন, ইরাকের এসব অভিবাসী জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘু হওয়ায় নিজ দেশে নির্যাতন ও হয়রানির শিকার হতে পারেন। যুক্তরাষ্ট্রের জেলা জজ মার্ক গোল্ডস্মিথ তাদের যুক্তি আমলে নিয়ে প্রত্যর্পণের আদেশ স্থগিত করে দেন।
জজ মার্ক গোল্ডস্মিথ বলেন, আদালতের এই স্থগিতাদেশ প্রত্যর্পণের মুখে থাকা ইরাকিদের কেন্দ্রীয় আদালতে তাদের লড়াইয়ের সুযোগ দেবে। যুক্তরাষ্ট্র সরকার ইরাকিদের বিরুদ্ধে প্রত্যর্পণের আদেশ জারি করার পর আইনি সহায়তা পেতে চরম ভুগতে হয়েছে তাদের।