ঢাকাTuesday , 25 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সুইজারল্যান্ডে করাত হামলায় আহত ৫

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক : সুইজারল্যান্ডের যন্ত্রচালিত করাত হামলায় পাঁচজন আহত হয়েছেন। সোমবার সাফহাউসেন শহরে এক ব্যক্তি এ হামলা চালিয়েছে।
পুলিশ জানিয়েছে, হামলাকারীর নাম ফ্রাঞ্জ রুসিস। স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে স্বাস্থ্য বীমা অফিসে সে হামলা চালায়। ধারণা করা হচ্ছে, ৫১ বছরের রুসিসের কাছে এখনো করাতটি রয়েছে। চরম বিপজ্জনক আখ্যা দিয়ে তাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। তার বিরুদ্ধে এর আগে অস্ত্রসংক্রান্ত দুটি অভিযোগ দায়ের করা হয়েছিল।
সুইস ইনফো নামে স্থানীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। তবে আহত পাঁচজনই আশঙ্কামুক্ত।
সাফহাউসেন জার্মান সীমান্তঘেঁষা। এই শহরে ৩৬ হাজার বাসিন্দা রয়েছে। ফ্রাঞ্জ রুসিসের খোঁজে জার্মান ও সুইজারল্যান্ডের প্রায় ১০০ পুলিশ কাজ করছে বলে জানিয়েছে বিবিসি।