ঢাকাSunday , 23 July 2017
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

আর্থিক প্রতিবেদন প্রকাশ করছে বিডি ফিন্যান্স

Link Copied!

অর্থনৈতিক প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেড চলতি হিসাব বছরের দ্বিতীয় (এপ্রিল-জুন) প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও প্রকাশ করবে।
আজ রোববার বিকাল ৩টায় অনুষ্ঠিতব্য কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এই প্রতিবেদন প্রকাশ করা হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৬ হিসাব বছরের জন্য ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছে এ কোম্পানি। সর্বশেষ হিসাব বছরে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৩২ পয়সা, আগের বছর যা ছিল ১ টাকা ৫৪ পয়সা। ৩১ ডিসেম্বর এর শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ১৫ টাকা ৯৪ পয়সায়।
চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ৬৯ পয়সা ইপিএস দেখিয়েছে বিডি ফিন্যান্স। আগের বছর একই সময়ে যা ছিল ২১ পয়সা। ৩১ মার্চ এর এনএভিপিএস দাঁড়ায় ১৬ টাকা ৬৩ পয়সায়। ২০১৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্যও ১০ শতাংশ স্টক লভ্যাংশ দেয় কোম্পানিটি।
২০১৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নিরীক্ষিত, ২০১৭ সালের ৩১ মার্চ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ সংশ্লিষ্ট অন্যান্য তথ্যের ভিত্তিতে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (সিআরআইএসএল) সর্বশেষ প্রত্যয়ন অনুসারে দীর্ঘমেয়াদে বিডি ফিন্যান্সের ঋণমান ‘এ’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-থ্রি’।
ডিএসইতে সর্বশেষ ২০ টাকা ৯০ পয়সায় বিডি ফিন্যান্সের শেয়ার হাতবদল হয়। গত এক বছরে এ কোম্পানির শেয়ারের সর্বনিন্ম দর ছিল ৯ টাকা ৩০ পয়সা ও সর্বোচ্চ ২৪ টাকা ২০ পয়সা।
বোনাস শেয়ার সমন্বয়ের পর সর্বশেষ নিরীক্ষিত মুনাফা ও বাজারদরের ভিত্তিতে এ শেয়ারের মূল্য-আয় (পিই) অনুপাত ১৭ দশমিক ৫৮, সর্বশেষ প্রান্তিক মুনাফার ভিত্তিতে যা ৭ দশমিক ৬৪।